1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, ‘কুচক্রী মহল’কে দায়ী করল জেলা যুবদল যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

যশোরে তিন ফসলি জমিতে অবৈধ ঘের খনন, অভিযান চালালেন ইউএনও নিশাত তামান্না | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মনিরামপুরঃ

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে তিন ফসলি জমিতে অবৈধভাবে ঘের খননের অভিযোগে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।

শনিবার (১৪ জুন ২০২৫) সকাল বেলা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার কুলটিয়া ইউনিয়নের একটি এলাকায় ফসলি জমিতে অনুমোদনহীনভাবে ঘের খননের কাজ চলছিল। খবর পেয়ে ইউএনও নিশাত তামান্না তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করলে ঘের খননকারীরা এস্কেভেটর ও মাটি বহনকারী যানবাহন ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে ইউএনও নিশাত তামান্না বলেন, ফসলি জমি ধ্বংস করে ঘের খননের কোনো সুযোগ নেই। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিয়মিত মামলার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এ ধরনের বেআইনি কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এইভাবে যদি ঘের খনন চলতে থাকে, তাহলে একদিন কৃষকদের চাষ করার মতো জমি থাকবে না। মনিরামপুরে এমনিতেই অনেক জায়গায় এক ফসলও উঠছে না। বছরের পর বছর পানির নিচে ডুবে থাকে জমি। একসময় যেখানে তিন ফসল হত, এখন সেখানে একটিও ফসল ফলছে না।

উল্লেখ্য, কুলটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিল বিলবোকড়—যেখানে একসময় সেচের জন্য পানির সংকট থাকত, আজ তা সারা বছরই পানিতে তলিয়ে থাকে। ফলে ওই এলাকার কৃষকেরা তাদের জমিতে চাষ করতে পারছেন না। এই ধরনের অনিয়ন্ত্রিত ঘের খনন কৃষি জমির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ইউএনও নিশাত তামান্নার এই সাহসী ও সময়োপযোগী অভিযানের ফলে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এরকম অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট