1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, ‘কুচক্রী মহল’কে দায়ী করল জেলা যুবদল যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

চোখের আলো হারিয়ে অসহায় দিনমজুর, তদন্ত ও বিচার চান যশোরের মকবুল| যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫০১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

চোখের চিকিৎসার আশায় অপারেশন করান যশোরের কেশবপুর উপজেলার চিংড়ী গ্রামের দিনমজুর মকবুল হোসেন (৬০)। কিন্তু অপারেশনের পর চোখের আলো তো ফেরেনি, বরং নিঃস্ব হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মকবুল হোসেন জানান, রমজান মাসের আগে তিনি যশোরের ইউনাইটেড চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিমিটেড-এ প্রফেসর ডা. মো. গিয়াজ উদ্দিনের কাছে ডান চোখের চিকিৎসা নিতে যান। সে সময় কিছুটা দেখতে পেলেও চিকিৎসক দ্রুত অপারেশনের পরামর্শ দেন এবং খরচ ধরা হয় ৪৫ হাজার টাকা। পরে তা কমিয়ে ৪২ হাজার টাকায় অপারেশন হয়।

অপারেশনের পরপরই মকবুল বুঝতে পারেন, তার দৃষ্টিশক্তি পুরোপুরি চলে গেছে। বিষয়টি চিকিৎসককে জানালেও তিনি আশ্বস্ত করেন, সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু এরপর বহুবার হাসপাতালে যাওয়া-আসা করেও কোনো সমাধান মেলেনি। কেবল ওষুধ ও একবার একটি ইনজেকশন দেওয়া হয়, তাতেও কোনো উন্নতি হয়নি বলে জানান তিনি।

চোখ হারিয়ে আয়-রোজগার বন্ধ হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন মকবুল। তিনি বলেন, “আমি গরিব মানুষ। সংসারে আমি একাই উপার্জন করতাম। চার মেয়ের মুখ চেয়ে এখন কী করব, বুঝতে পারছি না।”

এ অবস্থায় তিনি সঠিক তদন্ত ও উপযুক্ত বিচার দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট