1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে মানব পাচার প্রতিরোধে ‘কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক’ গঠন | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৯৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকল

মনিরামপুর (যশোর) – মানব পাচার প্রতিরোধে যশোর জেলায় গঠিত হলো ‘কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক’। ২৩ জুন ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই সভাটি আয়োজন করে উন্নয়ন সংস্থা রূপান্তর, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় বাস্তবায়ন করে উইনরক ইন্টারন্যাশনাল।

জেলা পর্যায়ের এই সভায় সভাপতিত্ব করেন স্বপন কুমার গুহ, নির্বাহী পরিচালক, রূপান্তর। প্রধান অতিথি ছিলেন বিনয়কৃষ্ণ মল্লিক, নির্বাহী পরিচালক, রাইটস যশোর।

এছাড়াও উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের মাসনুন হক (প্রোগ্রাম অফিসার) ও সুপ্তি দিব্রা (রিজিওনাল কো-অর্ডিনেটর)।

সভায় যশোর জেলার ২০টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী ও প্রতিনিধিরা অংশ নেন, যার মধ্যে উল্লেখযোগ্য:
রূপান্তর, রাইটস যশোর, বাঁচতে শেখা, জাস্টিস অ্যান্ড কেয়ার, ঢাকা আহসানিয়া মিশন, ব্লাস্ট, সালভেশন আর্মি, পেন ফাউন্ডেশন প্রভৃতি।

সভায় বক্তারা মানব পাচার প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং জেলার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে নেটওয়ার্কটির কার্যক্রম পরিচালনার পরিকল্পনা তুলে ধরেন।

প্রেজেন্টেশন উপস্থাপন করেন উইনরক ইন্টারন্যাশনালের মাসনুন হক ও সুপ্তি দিব্রা, রূপান্তরের রবিউল ইসলাম বাবু এবং রাইটস যশোরের বাদশা মিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজ্জ্বল কুমার পাল, প্রোগ্রাম অফিসার, রূপান্তর।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রূপান্তরের কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল, অননীয়া বিশ্বাস ও আল মামুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট