1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোরে দাঁতের চিকিৎসায় প্রতারণা: ‘ডেন্টিস্ট’ সেজে রোগী দেখছেন প্রশিক্ষণপ্রাপ্ত টেকনোলজিস্ট | যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১২৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর শহরতলির চাঁচড়া ভাতুড়িয়া কলেজ রোডে অবস্থিত ‘আরা প্লাজা’র একটি চেম্বারে নিজেকে দাঁতের চিকিৎসক দাবি করে নিয়মিত রোগী দেখছেন প্রিতম সরকার নামের এক ব্যক্তি। চেম্বারটির নাম ‘ফ্যামিলি ওরাল অ্যান্ড কেয়ার’। বাহ্যিকভাবে সব কিছুই যেন একটি অভিজ্ঞ ডেন্টিস্টের চেম্বারের মতো—সুসজ্জিত পরিবেশ, এয়ার কন্ডিশনড রুম, ফোন রিসিভে সহকারী, সিরিয়ালের নিয়ম-কানুন—সব কিছুতেই রয়েছে পেশাদারিত্বের ছোঁয়া।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, প্রিতম সরকার আদতে কোনো স্বীকৃত ডেন্টিস্ট নন। তিনি একজন ডেন্টাল টেকনোলজিস্ট। তবুও তার নামের আগে ‘ডেন্টিস্ট’ পদবি ব্যবহার করে সাইনবোর্ডে প্রদর্শন করছেন ‘ডিএমডিটি (ঢাকা), এফটি (সদর হাসপাতাল, খুলনা)’ জাতীয় পদবি, যা স্বীকৃত চিকিৎসা ডিগ্রি নয়।

স্বাস্থ্য বিধিমালায় স্পষ্ট বলা আছে—শুধুমাত্র এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারীরাই নিজেদের নামের আগে ‘ডাক্তার’ বা ‘ডেন্টিস্ট’ শব্দটি ব্যবহার করতে পারেন। ডেন্টাল টেকনোলজিস্টরা মূলত চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন এবং সীমিত কিছু প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, কিন্তু রোগী দেখা, ব্যবস্থাপত্র লেখা বা জটিল চিকিৎসা করার অধিকার তাদের নেই।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রিতম সরকার তার চেম্বারে দাঁতের বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন—দাঁত তোলা, স্কেলিং, ফিলিং, দাঁত বাঁধানো, রুট ক্যানেল এমনকি জটিল ইনফেকশনজনিত সমস্যার চিকিৎসাও তিনি করে থাকেন। এসব চিকিৎসার জন্য রোগীদের কাছ থেকে নেওয়া হয় ৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত।

এ বিষয়ে কথা বলার জন্য তার দেওয়া নাম্বারে কল করলে একজন সহকারী জানায়, “ডাক্তার সাহেব ব্যস্ত আছেন, পরে ফোন করবেন।” পরবর্তীতে অন্য একটি নাম্বার থেকে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন যে তিনি প্রকৃত ডেন্টিস্ট নন, তবে ডেন্টাল বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করেন।

স্থানীয় অনেকেই বিষয়টিকে প্রতারণা বলে মনে করছেন। তারা বলছেন, এমন ভুয়া পরিচয়ে চিকিৎসা কার্যক্রম রোগীদের জন্য হতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট