1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে স্বর্ণ পাচারের সময় একজন আটক, উদ্ধার ৫টি স্বর্ণবার | যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১১৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় প্রায় ছয় লাখ টাকার পাঁচটি স্বর্ণবারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আটককৃত ব্যক্তির নাম ময়নাল মোল্লা (৩৫), বাড়ি ঢাকার মিরপুরে। তার জুতার ভেতরে বিশেষভাবে লুকানো ছিল ৫৮৫.৫৪ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো। প্রাথমিকভাবে জানা গেছে, এসব স্বর্ণ ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার।

বিজিবি জানিয়েছে, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৭৭ হাজার টাকা। এছাড়া আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোনসহ সবমিলিয়ে প্রায় ৮৭ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র, স্বর্ণ, রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট