1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোরে বিভিন্ন দলের ১৫০ নেতাকর্মীর এনসিপিতে যোগ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০৭৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে আসা প্রায় দেড় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপির পতাকাতলে একত্রিত হন।

নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার। তিনি বলেন, “গণঅভ্যুত্থান মানে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এনসিপি বিশ্বাস করে, কোনো ফ্যাসিবাদ বা স্বৈরতান্ত্রিক শক্তি যেন দেশের রাজনীতিতে পুনরায় স্থান না পায়—সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক সচেতনতা, ন্যায়বিচার ও সমঅধিকারকে ভিত্তি করে একটি নতুন ধারার রাজনীতি গড়তে চায় এনসিপি।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলা প্রধান সংগঠক নুরুজ্জামান, জেলা সংগঠক বোরহান উদ্দিনসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার।

নেতৃবৃন্দ জানান, নতুন সদস্যদের এই সংযুক্তির মাধ্যমে যশোরে এনসিপির সাংগঠনিক কাঠামো আরও মজবুত হবে। ভবিষ্যতে সদস্য সংগ্রহ ও জনসচেতনতামূলক কর্মসূচি আরও গতিশীলভাবে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে দলটির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট