1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

ইসলামি আন্দোলনের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যশোরের ৫ জন নিহত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:
রাজধানীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাবেশে যোগ দিতে যশোরের নওয়াপাড়া ইউনিয়ন থেকে যাত্রাপথে একটি মাইক্রোবাস শ্রীনগরে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইউনিয়ন সভাপতি সহ মোট ৫ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, শুক্রবার সকালে ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যশোর জেলার নওয়াপাড়া ইউনিয়ন থেকে নেতাকর্মীদের বহনকারী একটি গাড়ি ঢাকার উদ্দেশে রওনা দেয়। শ্রীনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যান নওয়াপাড়া ইউনিয়নের সভাপতি সহ আরও চারজন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা সক্রিয়ভাবে ইসলামি আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে অত্যন্ত উদ্দীপনা নিয়ে রওনা হয়েছিলেন।

ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট