1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

অভয়নগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু | যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের অভয়নগর উপজেলার বনগ্রামে বজ্রপাতে ফশিয়ার রহমান (৭৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফশিয়ার রহমান ওই গ্রামের মোসলেম মোল্লার ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরের পর ফশিয়ার রহমান বাড়ির পাশের বিলে কৃষিকাজ করছিলেন। তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে মাঠে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে ঝলসানোর চিহ্ন ছিল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট