1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যার ঘটনায় মোবারেক ফকির গ্রেপ্তার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কাটার মাধ্যমে শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় মো. মোবারেক ফকির (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদ এলাকা থেকে তাকে আটক করে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ২৭ জুন ওই এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটিতে থাকা শতাধিক বাবুই পাখির বাসা মুহূর্তেই ভেঙে পড়ে। ফলে বাসাগুলোতে থাকা ডিম ও ছানাগুলো নিচে পড়ে মারা যায়। হৃদয়বিদারক এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ সচেতন নাগরিকরা।

এলাকাবাসী, পরিবেশপ্রেমী এবং নেটিজেনরা এ ধরনের অমানবিক ও পরিবেশবিধ্বংসী অপরাধের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এই ঘটনার মাধ্যমে শুধু প্রাণহানি নয়, প্রকৃতির ওপর এক নির্মম আঘাত হেনেছে অভিযুক্ত ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, মোবারেক ফকিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট