1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

যশোরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে প্রাণ গেল দুই প্রকৌশলীসহ তিনজনের | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ ধসে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নির্মাণকর্মী নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ইকবাল মঞ্জিলের পাশে ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক একটি ডেভেলপার কোম্পানির ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছিল। ভবনের ৬ তলার কার্নিশে কাজ করার সময় হঠাৎ করেই ভেঙে নিচে পড়ে যান কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের প্রকৌশলী আজিজুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরু (৪৫)। ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় করে। ভবনের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই এই নির্মাণকাজে নিরাপত্তার ঘাটতি ছিল। পথচারী ও স্থানীয়রা চলাচল করতেন চরম ঝুঁকি নিয়ে।

এ বিষয়ে যশোর জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ অভিযোগ করেন, ভবনটি অত্যন্ত ত্রুটিপূর্ণভাবে নির্মিত হচ্ছিল। কোনো ধরনের নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড মানা হচ্ছিল না। এটি একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের ছত্রছায়ায় নির্মিত হচ্ছিল বলে দাবি করেন তিনি। তাঁর মতে, ভবনটি এখনই সিলগালা করা উচিত।

ঘটনার পর যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট