1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

যশোরে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক, মোবাইল কোর্টে সাজা

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

ঘটনাটি ঘটে ৫ জুলাই ২০২৫, শনিবার, যশোর কোতোয়ালি মডেল থানার অন্তর্গত চুড়ামনকাঠি বাগডাঙ্গা ও গরীবশাহ্ মাজার এলাকায়। অভিযানে উদ্ধারকৃত মাদকের পরিমাণ ছিল ২৫০ গ্রাম গাঁজা, যার বাজারমূল্য প্রায় ২,৫০০ টাকা।

আটক তিন ব্যক্তি হলেন— ১. মোঃ শরিফুল ইসলাম (২৬), পিতা- মোঃ সেলিম মন্ডল, গ্রাম- বাগডাঙ্গা সরদারপাড়া, যশোর।
২. মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা- মোঃ আজিজ মণ্ডল, গ্রাম- বাগডাঙ্গা খামারপাড়া, যশোর।
৩. মোঃ শাহিনুর ইসলাম (৫৩), পিতা- মৃত বজলুর রহমান মন্ডল, গ্রাম- বাহাদুরপুর জেস গার্ডেন, যশোর।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান সরদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিম্নরূপ শাস্তি প্রদান করা হয়:

মোঃ শরিফুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬৩০ টাকা জরিমানা।

মোঃ ইকবাল হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা।

মোঃ শাহিনুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন। তিনি জানান, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট