1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ইন্টার্নি চিকিৎসক আটক | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিজেকে ইন্টার্ন চিকিৎসক পরিচয়ে প্রতারণা করতে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তির নাম আব্দুর রহমান রাকিব। তিনি শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে রাকিব নিজেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির মেডিকেল টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে হাসপাতাল এলাকায় প্রতারণা করে আসছিলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত জানান, রাকিব নিজেকে ইন্টার্ন ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এমনকি ১০-১৫ দিন আগে কসবা কাঠালতলা এলাকার এক নারী সানজিদার কাছ থেকেও সে অর্থ আদায় করে। সোমবারও একই কায়দায় প্রতারণার সময় তাকে আটক করা হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ রাকিবকে হেফাজতে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় থানায় আইনি প্রস্তুতি চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট