1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর | যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর শহরের বকুলতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সরিয়ে সেখানে নির্মাণ করা হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

সংস্কৃতি মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও গণপূর্ত বিভাগ মিলিতভাবে প্রায় ১৪ লাখ টাকার বাজেটের একটি প্রকল্পের আওতায় ১৮ ফুট উচ্চতা ও ৬ ফুট প্রস্থের এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। তাতে থাকবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্লোগান খোদাই করা অংশ।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আন্দোলনের শহীদদের পরিবার, ছাত্রনেতারা ও সংশ্লিষ্ট রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্বরা। এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে নিহতদের স্মরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, “১৯৭১ সালে যেমন স্বাধীনতার জন্য রক্ত ঝরেছিল, ২০২৪ সালের জুলাইতেও দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে। এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মকে সেই সাহসিকতার কথাই স্মরণ করাবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ প্রশাসন, বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দ এবং শহীদদের পরিবার।

এদিকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, ৫ আগস্টের পর থেকে কয়েক ধাপে ম্যুরালটি ভাঙা হয় এবং সম্প্রতি যশোর পৌরসভার বুলডোজার ব্যবহার করে পুরোপুরি সরিয়ে ফেলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট