1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

যশোরে মাদ্রাসাছাত্রী অপহরণ, মামলা দায়ের | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭১৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা গ্রামের বাসিন্দা সোহান মোল্লা তাসকিনকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী কিশোরী যশোর সদর উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে তাসকিনের পরিচয় হয়। পরিচয়ের পর থেকেই তাসকিন তাকে নানা প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। এমনকি মেয়েটিকে অপহরণের হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।

গত ১৭ জুলাই মাদ্রাসার সামনে অবস্থানকালে তাসকিন ও তার সঙ্গে থাকা অজ্ঞাত আরও কয়েকজনের সহায়তায় কিশোরীটিকে ফুসলিয়ে অপহরণ করা হয় এবং কোথাও আটকে রাখা হয় বলে দাবি করেন ভুক্তভোগীর মা। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়েকে না পাওয়ায় অবশেষে থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট