1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোর ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার যুবদলের বহিষ্কৃত নেতা | যশোর জার্নাল

নাজমুল হোসেন রনি
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৭৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনিকে গ্রেফতার করেছে।

২৫ জুলাই ২০২৫, শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে দক্ষিণ নামাপাড়া, তালেরটেক, খিলক্ষেত থানা, ডিএমপি ঢাকা এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) অলক কুমার পিপিএম এবং এএসআই (নিঃ) মো. শামসুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত ইস্কান্দার আলী জনি (৪২) যশোর কোতোয়ালী থানার বালিয়াডাঙ্গা, বাবলাতলা এলাকার মৃত শেখ সিরাজুল ইসলামের ছেলে।

তিনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, জেলা বিএনপি সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, গুজব ছড়ানো এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে মামলার আসামি।

এছাড়াও তিনি উদ্দেশ্যমূলকভাবে যশোর সেনানিবাসে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সেনাবাহিনীকে জড়িয়ে ভারতের পলায়ন সংক্রান্ত গুজব ছড়িয়ে দেশপ্রেমিক বাহিনী ও জনগণের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় দায়ের হওয়া মামলা নম্বর ১২(১)২৫, ধারা ৩৮৫ পেনাল কোড ও ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা চলমান রয়েছে।

গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট