1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, ‘কুচক্রী মহল’কে দায়ী করল জেলা যুবদল যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

বিয়ের দেড় মাস পর জানা গেল ‘নববধূ’ আসলে পুরুষ! এলাকায় চাঞ্চল্য | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্টঃ

বিয়ের দেড় মাস ধরে স্বামী-স্ত্রীর জীবন কাটানোর পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য—নববধূ হিসেবে সংসার করা ‘সামিয়া’ আসলে একজন পুরুষ! এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে। জানা যায়, স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান শান্তের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ‘সামিয়া’ নামে এক ব্যক্তির। দীর্ঘদিন কথোপকথনের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ৭ জুন ‘সামিয়া’ সরাসরি শান্তর বাড়িতে চলে আসে। স্থানীয়দের উপস্থিতিতে এবং পরিবারের সম্মতিতে একজন ধর্মীয় ব্যক্তির মাধ্যমে তাদের বিয়েও সম্পন্ন হয়।

বিয়ের পর থেকেই নববধূ হিসেবে পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে অবস্থান করছিল ‘সামিয়া’। তবে তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করে সন্দেহ দানা বাঁধতে থাকে। একপর্যায়ে গত শুক্রবার (২৫ জুলাই) স্থানীয়রা নিশ্চিত হন—সামিয়া আসলে একজন পুরুষ। এরপর বিষয়টি ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

পরিচয় অনুসারে, ‘সামিয়া’-র আসল নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা। নিজের পরিচয় গোপন করে নারীর রূপ ধারণ করে প্রেমে জড়ান এবং বিয়ে পর্যন্ত গড়ান।

শান্ত জানান, শুরু থেকেই স্ত্রী হিসেবে সামিয়ার আচরণ ছিল রহস্যজনক। শারীরিক সম্পর্কের কথা বললেই সে নানা অজুহাতে এড়িয়ে যেত। কখনও বলত অসুস্থ, কখনও বলত ডাক্তার নিষেধ করেছে।

শান্তর মা সোহাগী বেগম বলেন, “একজন ছেলে আমাদের বাড়িতে বউ হয়ে থেকেছে, অথচ আমরা বুঝতেই পারিনি। সে অভিনয় করে পুরো পরিবারকে বিশ্বাস করিয়ে নিয়েছিল।”

অন্যদিকে শাহিনুর রহমান ওরফে সামিয়া ফোনে স্বীকার করেছেন, “আমি ভুল করেছি। এটা অনুচিত হয়েছে। তবে আমার কিছু শারীরিক জটিলতা ও হরমোনজনিত সমস্যা রয়েছে, যার কারণে নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে।”

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে, আর পরিবারও ভীষণ অস্বস্তিতে পড়েছে এমন প্রতারণার ঘটনায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট