1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

মনিরামপুরে মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | যশোর জার্নাল

মেহেদী হাসান নয়ন, মনিরামপুর
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

মানব পাচার বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় নেহালপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান শওকত সরদার এবং সঞ্চালনায় ছিলেন যশোর জেলা সক্রিয় কর্মী মরিয়ম সুলতানা তানহা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রূপান্তরের কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সক্রিয় কর্মী সুচন্দা রায়, ইউপি সদস্য লাকি বেগম, আলেয়া খাতুন, মফিজুর রহমান, শহিদুল ইসলাম, মো. সোহরাব হোসেন এবং স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান।

আলোচনায় বক্তারা মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের প্রতিটি স্তরে সহযোগিতার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট