1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে ইলিশ ও পেঁয়াজের বাজারে যৌথ অভিযান, জর্দা কারখানায় জরিমানা | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮৩৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে বাজার নিয়ন্ত্রণ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে যৌথ অভিযান পরিচালনা করেছে কৃষি বিপণন অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন কৃষি বিপণন অধিদপ্তর যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। তারা ইলিশ ও পেঁয়াজের বাজার পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ীদের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক করেন। রসিদ ছাড়া কেনাবেচা না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সব আড়তদারকে আগামী বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কৃষি বিপণন অধিদপ্তরে মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য বলা হয়।

এ ছাড়া বকচর এলাকার ‘মা জর্দা কেমিক্যাল ওয়ার্কস’-এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট