1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

সিলেটে সাদাপাথর লুট: মামলা দায়ের, আসামি ১৫০০ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর ও গোয়াইনঘাটের জাফলং এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব। বিষয়টি শুক্রবার (১৫ আগস্ট) নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে একটি সংঘবদ্ধ চক্র কোটি কোটি টাকার পাথর লুট করে, যা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে আসামিদের সুনির্দিষ্ট পরিচয় চিহ্নিত করা সম্ভব হয়নি।

সম্প্রতি সাদাপাথর ও জাফলং পর্যটন এলাকায় পাথর লুটের ঘটনায় দেশজুড়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে হাইকোর্ট পাথর উদ্ধার ও দোষীদের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দেন। পরে পুলিশ, র‌্যাব ও যৌথ বাহিনী অভিযান শুরু করে।

গত তিন দিনে জাফলং ও সাদাপাথর থেকে মোট ১ লাখ ৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এর মধ্যে শুধু নারায়ণগঞ্জ থেকেই বৃহস্পতিবার রাতে ৪০ হাজার মেট্রিক টন পাথর জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট