1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম যশোরে আদালতের রায়ের পরও জমি বুঝে পাননি বাদীপক্ষ, দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

যশোর বসুন্দিয়া স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮৬৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার একটি বাড়িতে ঢুকে স্কুলছাত্রীর যৌন নিপীড়নের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে ভুক্তভোগী।এই মামলায় আসামি করা হয়েছে তুহিন মোড়ল (৩২) নামে এক যুবককে। তুহিন বসুন্দিয়া বিনিময় পাড়ার মালেক মোড়লের ছেলে।

ওই ছাত্রীর মা এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে এ বছর এসএসসি পাশ করেছে। আগে থেকে স্কুলে ও কোচিং এ যাতায়াতের পথে প্রায় সময় তুহিন তার মেয়েকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো। বিষয়টি তার মেয়ে তাকে এবং এলাকার লোকজনকে জানায়। এ বিষয়ে তুহিনকে নিশেধ করা হলেও সে কোন কর্নপাত করেনা। গত ১২ আগস্ট সন্ধ্যার পর তিনি তার স্বামী ও ছেলে বসুন্দিয়া বাজারে যান। বাড়িতে তার মেয়ে একা ছিলো। এই সুযোগে তুহিন ঘরের মধ্যে ঢুকে পেছন থেকে তার মেয়েকে জাপটে ধরে। তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করে। সে সময় তার মেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তুহিন দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি বাড়িতে ফিরে ঘটনাটি শুনেন এবং থানায় মামলা করেন।

এ বিষয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুল হক জানিয়েছেন, আসামি আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। আর ওই ছাত্রীকে আদালতে নেয়া হলে রোববার সে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট