1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

ভারতে পাচারের শিকার ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরী দেশে ফেরত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২১৮৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

ভারতে পাচারের শিকার হয়ে আটক হওয়া ১৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশি ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করে।

ফেরত আসাদের মধ্যে ৭ জন কিশোর ও ১০ জন কিশোরী রয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। বাড়ি বিভিন্ন জেলায়—গোপালগঞ্জ, বাগেরহাট, কিশোরগঞ্জ, নড়াইল, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও লক্ষ্মীপুরে।

পাচারের শিকার হয়ে তারা বিভিন্ন সময়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে আইনি জটিলতায় কয়েকজনকে দুই থেকে তিন বছর ভারতের আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে। পরে ভারত ও বাংলাদেশের সরকারের যৌথ উদ্যোগে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোলে হস্তান্তরের সময় বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, উপজেলা প্রশাসন, সমাজসেবা অফিস এবং কয়েকটি মানবাধিকার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নেয় জাস্টিস অ্যান্ড কেয়ার, জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরসহ তিনটি এনজিও।

যশোর জেলা মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, ফেরত আসাদের জিম্মায় নিয়ে নিজ বাড়িতে পুনর্বাসন করা হবে। প্রয়োজনে তাদের আইনি সহায়তাও দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট