1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

মনিরামপুরিয়া আওয়ামী লীগ নেতা আশরাফুলকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১

শরিফুল ইসলাম মনিরামপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩০৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১১নং চালুয়াহাটী ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (৪২)। এ ঘটনায় তারেক নামে আরও এক ব্যক্তি আহত হয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজগঞ্জ বাজারের হবির চিঁড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে। নিহত আশরাফুল ইসলাম স্থানীয় মোবারকপুর গ্রামের মৃত আজাহার মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম প্রতিদিনের মতো সেদিনও রাজগঞ্জ বাজারের ওই চায়ের দোকানে বসেছিলেন। রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে হঠাৎ এক অচেনা যুবক দোকানে প্রবেশ করে। সন্দেহজনক গতিবিধি দেখে দোকান থেকে বের হতে চাইলে ওই যুবক আচমকাই আশরাফুলের বুকে ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে গেলে দোকানে বসা তারেক নামে আরেক ব্যক্তিকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত।

ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম মারা যান। আহত তারেককে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসীর ধারণা, রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা জানান, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট