1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, নারী হাজতিকে ফুল দিলেন কারাগারের জেলার যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩ মেয়ের মৃত্যুর মামলা করায় মাকে ছুরিকাঘাত নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত? মনিরামপুরে ৯ টাকার চারা রোপণে খরচ দেখানো হয়েছে ৫০০ টাকা NPJA বাংলাদেশ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ

মালিবাগ থেকে নিখোঁজ মনিরুল, অসহায় পরিবারের আহাজারি

শরিফুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মালিবাগ থেকে নিখোঁজ হয়েছেন খুলনার ফুলতলা উপজেলার দিন জুগনিপাশা মাদ্রাসা মোড় এলাকার আবদুল হালিম বিশ্বাসের ছেলে মো. মনিরুল ইসলাম (বিশ্বাস)। দীর্ঘ সাত মাস ধরে নিখোঁজ থাকায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

পারিবারিক সূত্র জানায়, দারিদ্র্যের কারণে প্রায় নয় মাস আগে জীবিকার সন্ধানে ঢাকায় যান মনিরুল। সেখানে দারোয়ানের চাকরি করে পরিবারকে সহায়তা করার ইচ্ছা ছিল তার। শুরুতে পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও গত সাত মাস ধরে কোনো খোঁজ মেলেনি।

শেষবার কথা বলার সময় মনিরুল জানিয়েছিলেন, তিনি মালিবাগ এলাকায় অবস্থান করছেন। সেখানে তার কর্মস্থল ছিল দুটি ১০ তলা ভবনের মাঝখানে। এরপর থেকে হঠাৎ করেই সব যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নিখোঁজ ছেলের খোঁজে অশ্রুসিক্ত দিন কাটাচ্ছেন বাবা-মা। পিতা আবদুল হালিম বিশ্বাস বলেন,
“আমার ছেলেটাকে যদি কেউ কোথাও দেখে থাকেন, দয়া করে আমাদের খবর দিন। ওর মা প্রতিদিন ছেলের নাম ধরে কাঁদতে কাঁদতে দিন কাটাচ্ছে। আমরা জানি না, ও বেঁচে আছে কি না।”

অসহায় মা আরও বলেন,
“আমার মনিরুলকে শুধু একবার চোখে দেখতে চাই। আল্লাহর দোহাই, কেউ যদি জানেন আমার ছেলেটা কোথায় আছে, দয়া করে আমাদের জানাবেন।”

পরিবারের পক্ষ থেকে যে কেউ মনিরুলের খোঁজ পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

📌 যোগাযোগের ঠিকানা
গ্রাম: দিন জুগনিপাশা মাদ্রাসা মোড়,
থানা: ফুলতলা, জেলা: খুলনা।
পিতা: আবদুল হালিম বিশ্বাস
📞 ফোন: ০১৯২১-৭০১৮৮১

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট