1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

নারী শ্রমিকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

খুলনায় এক দিনমজুর নারী মনোয়ারা বেগম সুপ্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কেডিএ ময়ুরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনোয়ারা ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তবে তিনি বর্তমানে খুলনার মোস্তর মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তারা হলো—ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা ও শিল্পী।

পুলিশ জানায়, মাদক ও বিভিন্ন মামলার আসামি ইউসুফকে ধরতে ময়ুরী আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে দুর্গন্ধ বের হতে দেখে তল্লাশি চালানো হলে সুপ্তির মরদেহ উদ্ধার হয়।

পরে টানা অভিযানের মাধ্যমে প্রথমে ইউসুফ এবং পরে অপর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট