1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

যশোরে মাংসের দোকানে বাছুর জবাইয়ের অভিযোগ, জরিমানা আদায়

আসিফ সেতু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরতলির ধর্মতলায় একটি মাংসের দোকানে গরুর বাছুর জবাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ‘মা-বাবার দোয়া মিট হাউজ’ নামের দোকানটিতে বাছুর পাওয়া যায় বলে স্থানীয়দের মধ্যে তোলপাড় শুরু হয়।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে টাস্কফোর্স দল সেখানে অভিযান চালায়। তবে এর আগেই দোকান মালিক নজরুল ইসলাম পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত লোকজনের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে।

যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, অভিযোগ পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাদের পৌঁছানোর আগে বাছুরটি সরিয়ে ফেলা হয়। মালিককে ফোন করা হলেও তিনি আসেননি। পরে দোকানে থাকা ১২ কেজি মাংস ধ্বংস করা হয় এবং জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দোকানের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার এবং সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট