1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে গাঁজা সেবনে এসে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৮৩ বার পড়া হয়েছে

মিরাজ হোসেন তপু ও জিহাদ হোসেন:

যশোর সদর উপজেলার আদর্শপাড়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। ধৃত ব্যক্তির নাম সালাউদ্দিন, পিতা শরিফুল ইসলাম। তার বাড়ি নড়াইল জেলার করিমপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার পর থেকে সালাউদ্দিনকে আদর্শপাড়া এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। এলাকাবাসীর সন্দেহ হলে তাকে নজরে রাখেন কয়েকজন যুবক। রাত ২টার দিকে স্থানীয় চঞ্চল নামের এক বাসিন্দার বাড়ির জানালা খুলে সালাউদ্দিন মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে শব্দ পেয়ে চঞ্চল বিষয়টি টের পান এবং চিৎকার শুরু করেন।

এসময় আশেপাশের লোকজন ছুটে এসে পালানোর চেষ্টা করা সালাউদ্দিনকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, “আমি গাঁজা খেতে এসেছিলাম, পরে দেখি জানালা খোলা, মোবাইলটা চোখে পড়ে, তাই নিতে গিয়েছিলাম।”

সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সালাউদ্দিনের কাছে জানতে চান কেন যশোরে এসেছে। উত্তরে সে জানায়, “মনিহারে সিনেমা দেখতে এসেছিলাম।” তবে কোন সিনেমা চলছে জানতে চাইলে সে উত্তর দিতে পারেনি।

স্থানীয়রা আরও জানান, সালাউদ্দিন ও তার বাবা পেশায় ঘর মেরামতের কাজ করেন— টিন ও খড়ের চাল বসানোর কাজই তাদের জীবিকা।

পরে সকালে এলাকাবাসী বিষয়টি চানপাড়া পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সালাউদ্দিনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট