1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

যশোরে ভৈরবপাড় দখলমুক্তে প্রশাসনের যৌথ অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের দড়াটানার ভৈরবপাড় এলাকায় দখলমুক্ত অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান বিকেল পর্যন্ত চলমান ছিল। সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযানে নদীর পাড় দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান, স্থাপনা ও অবকাঠামো ভেঙে ফেলা হয়। পাশাপাশি সরকারি জায়গায় সীমানা নির্ধারণে পিলার বসানো ও কাটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে।
এর আগে পৌরসভার একাধিক অভিযানে আংশিক উচ্ছেদ হলেও পুরো এলাকা দখলমুক্ত করা সম্ভব হয়নি। এবার প্রশাসন জানিয়েছে, কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখার সুযোগ দেওয়া হবে না।

অভিযানের শুরুতেই ভৈরব হোটেল এলাকার কিছু অংশ উচ্ছেদ করা হয়। পরে নদীর তীর ঘেঁষে থাকা হাসপাতাল ও দোকানগুলোতেও অভিযান পরিচালিত হয়। স্থানীয়রা জানান, এসব স্থানে সন্ধ্যার পর থেকে আড্ডা ও মাদকসেবনের মতো অপরাধমূলক কার্যক্রমও চলত।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন,
“নদীর জায়গা দখলমুক্তে একাধিকবার নোটিশ দেওয়ার পরও কেউ জায়গা ছাড়েনি। বাধ্য হয়েই আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করেছি। শহরের মানুষ দীর্ঘদিন ধরে নদীর স্বাভাবিক দৃশ্য থেকে বঞ্চিত ছিল, এখন তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, প্রথম ধাপে কাটাতার দিয়ে নদীর অংশ ঘিরে ফেলা হবে। পরে সেখানে গাছ লাগানো ও জনগণের জন্য বিনোদনমূলক পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।
আগামী সপ্তাহে ভৈরব চত্ত্বরের বিপরীত পাশেও দখলমুক্ত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ক্ষুদ্র দোকানদারদের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই তাদের দোকান উচ্ছেদ করা হয়েছে, এতে তারা ক্ষতির মুখে পড়েছেন। তারা পুনর্বাসনের দাবিও জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী রক্ষা ও পরিবেশ পুনরুদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট