1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে নকল সোনা বন্ধক রাখতে গিয়ে দুই প্রতারক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৪৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের জেলরোড বেলতলায় নকল সোনার গহনা বন্ধক রাখতে এসে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা ও দোকান মালিক। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বেলতলার রুমা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ও বেনাপোলের শামীম।

দোকান মালিক আলমগীর কবীর খোকন জানান, ওই দুই ব্যক্তি তার দোকানে তিন জোড়া কানের দুল বন্ধক রাখতে আসেন। শুরুতে গহনাগুলো আসল মনে হলেও পরীক্ষা করে দেখা যায়, বাইরের অংশে সোনার প্রলেপ থাকলেও ভেতরে ছিল গ্যালা ধাতু। বিষয়টি বুঝতে পেরে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা একেক সময় একেক রকম তথ্য দিতে থাকেন। এমনকি তাদের ঠিকানাও মেলেনি, যা স্থানীয়দের সন্দেহ আরও বাড়ায়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে হেফাজতে নিয়েছে। নকল সোনা বন্ধক রাখার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট