1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোরে স্বামী-স্ত্রীসহ ৫ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ের প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মোহাম্মদ আলমগীর (৩০) এবং তার স্ত্রী ময়না পাখি (২৪)। তারা দুজনেই কক্সবাজার জেলার মহেশখালী থানার কুতুবজোম এলাকার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মদন মোহন সাহা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের ভেতর থেকে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ২৩৫০ পিস এক প্যাকেটে ও ২৬৫০ পিস আরেক প্যাকেটে ছিল।

ঘটনার পর আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানটি তদারকি করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট