1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

স্বামীর পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা যশোরে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৫৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে স্বামীর পরকীয়ার বিষয়টি জানার পর অভিমানে চুমকি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের ধর্মতলা কদমতলা হ্যাচারিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত চুমকি বিশ্বাস অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের পলাশ রায়ের স্ত্রী এবং যশোর শহরের ধর্মতলা এলাকার নির্মল বিশ্বাসের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, স্বামীর সঙ্গে ঝগড়ার পর শুক্রবার সন্ধ্যায় চুমকি বাবার বাড়িতে চলে আসেন। কিছুক্ষণ পর স্বামী পলাশ সেখানে গেলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে জানা যায়, পলাশের অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। পরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।

এরপর চুমকি নিজের ঘরে ফ্যানের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট