1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে মাদকবিরোধী অভিযানে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের অভিযান পরিচালিত হয় ৯ নভেম্বর ২০২৫ রাত ১০:৩০ ঘটিকায়, যশোরের কোতয়ালী থানাধীন বসুন্দিয়া ঘুনি রেলগেট সংলগ্ন যমুনা ফিড নামীয় প্রতিষ্ঠানের উত্তর পাশে, যশোর-খুলনা মহাসড়কে।

অভিযানে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা থানার গোলাপ নগর এলাকার বাসিন্দা।

অভিযানকালে উদ্ধার করা আলামত:

বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ: ২৬৫ বোতল

টয়োটা ব্র্যান্ডের প্রাইভেট কার: ১টি

পরিপরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আসামী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

উপপরিচালক মোঃ আসলাম হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর জানান, জেলা প্রশাসন ও পুলিশ সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকবিরোধী কঠোর অবস্থান অব্যাহত রাখার জন্য তারা জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট