1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

মিরপুরে গভীর রাতে রেস্তোরাঁয় ডিজে পার্টিতে যৌথ অভিযান, আটক ৩১

নাজমুল হোসেন রনি
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

ঢাকার মিরপুরে গভীর রাতে একটি রেস্তোরাঁয় ডিজে পার্টি চলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাইনখোলা কমার্স কলেজ সড়কের ‘বার্গার কুইন’ রেস্তোরাঁয় এই অভিযান হয়।

অভিযানে মিরপুর মডেল থানা–পুলিশ ও মিরপুর আর্মি ক্যাম্পের সদস্যরা মোট ৩১ জনকে আটক করেন। এর মধ্যে ২১ জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা আটক নারীদের পরিবারের জিম্মায় ছেড়ে দেন। পুরুষদের থানায় নেওয়া হয় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য।

ছিনতাই–চুরি রোধে পৃথক অভিযান

এদিকে একই রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় ছিনতাই ও চুরি প্রতিরোধে পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে। এতে ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়।

এ ছাড়া আগামী ১৭ নভেম্বর ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় থানাজুড়ে বিশেষ নজরদারি বাড়ায় পুলিশ। এই অভিযানে আরও ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট