1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

ভারতীয় চ্যানেলের বিভ্রান্তিকর প্রচারণায় বিএনপি নেতা অমিতের প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ভারতের পশ্চিমবঙ্গের ইউটিউব চ্যানেল “আর ডট বাংলা”–তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, চ্যানেলটির দুই আলোচক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ, বিশেষ করে যশোরকে ঘিরে ভারতবিরোধী রাজনীতির যে গল্প তুলে ধরেছেন—তা সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতাহীন।

অমিত বলেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু গণমাধ্যম ও ইউটিউবভিত্তিক কনটেন্টে বাংলাদেশের রাজনীতি নিয়ে সিনেমার মতো কল্পকাহিনী ছড়ানো হচ্ছে। পাকিস্তানের কোনো নেতা যশোরে আসার কথিত ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, এটি ‘মিথ্যাচার ছাড়া কিছু নয়।’

তিনি অভিযোগ করেন, তার চাচাতো ভাই ও যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানকে হিজবুত তাহরির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়েছে—যা তার ভাষায় ঘৃণ্য ও সম্পূর্ণ ভুয়া। একইভাবে দেশের আরও কয়েকজন পরিচিত ব্যক্তিকে নিয়েও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।

বিবৃতিতে তিনি জানান, গবেষণা ও ইসলামী শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘আদ দ্বীন’-এর নির্বাহী পরিচালক ডা. মহিউদ্দিন কয়েক মাস ধরে দেশের বাইরে থাকলেও কিছু ভারতীয় মিডিয়া তাকে সিসিটিভি ফুটেজে থাকা দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ প্রসঙ্গে অমিত বলেন,
“ভারতীয় কিছু গণমাধ্যম এখন চরিত্রহননের কল্পকাহিনীকে ‘সরস গল্প’ বানিয়ে পরিবেশন করছে। এসব অপপ্রচার দেখে আমি বিচলিত নই; জনগণ ইতিমধ্যেই এর প্রকৃতি বুঝে ফেলেছেন।”

তিনি শেরে বাংলা এ. কে. ফজলুল হকের বিখ্যাত উক্তি স্মরণ করে উল্লেখ করেন—
“ভারতের পত্রিকায় আমার বিরুদ্ধে লেখা হলে বুঝবে আমি সঠিক পথে আছি।”

বিবৃতির শেষে তিনি বলেন, আধুনিক সময়েও ভারতীয় মিডিয়ার এই অপসংস্কৃতি দুঃখজনকভাবে রয়ে গেছে। একই সঙ্গে দেশবাসীকে ভিউনির্ভর, মিথ্যাচারনির্ভর ও দুর্গন্ধযুক্ত কনটেন্ট নির্মাতাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট