1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে সার্কিট হাউজে ভুয়া অতিরিক্ত সচিব সেজে প্রতারক আটক

কাজী শাহেদুস সালাম
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

যশোর সার্কিট হাউজে সরকারি পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়ার অভিযোগে আব্দুস সালাম (৬৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে হাতেনাতে ধরে কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের এহালানচি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে আব্দুস সালাম দীর্ঘদিন ধরে নিজেকে কখনো রংপুরের জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। গত তিন মাসে তিনি তিনবার সার্কিট হাউজে অবস্থান নেন এবং সরকারি কর্মকর্তাদের মতো আচরণ করে বিভিন্ন সুবিধা নিতে চেষ্টা করেন। এমনকি যশোর রেলস্টেশন থেকে সরকারি গাড়ি ব্যবহারের চেষ্টাও করেন তিনি। পূর্বে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।

ঘটনার সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ জাকির হোসেন এবং এনডিসি রেজওয়ান সরদার উপস্থিত ছিলেন। তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে আব্দুস সালামের ভুয়া পরিচয়ের সত্যতা বেরিয়ে আসে। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট