1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

যশোর জার্নাল পত্রিকার স্টাফ রিপোর্টার মিরাজ হোসেন তপুর মা ইন্তেকাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

যশোর জার্নাল পত্রিকার স্টাফ রিপোর্টার মিরাজ হোসেন তপুর মা ইন্তেকাল, প্রকাশক-সম্পাদকের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | যশোর

যশোর জার্নাল-এর স্টাফ রিপোর্টার মিরাজ হোসেন তপুর মা ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার (২৮ তারিখ) রাত ২টায় যশোর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মিরাজ হোসেন তপুর বাড়ি যশোর শহরের ঝুমঝুমপু আদর্শপাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মা দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার নামাজে জানাজা আজ সকাল ১০টায় যশোর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে যশোর কার্বালা কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে যশোর জার্নাল-এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকবার্তায় বলেন, “তপুর মায়ের মৃত্যু আমাদের সবার জন্য বেদনাদায়ক। যশোর জার্নাল পরিবার শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।”

আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট