1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে শিক্ষকদের আন্দোলনে জিলা স্কুলে পরীক্ষা বন্ধ

আসিফ সেতু
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে শিক্ষকদের আন্দোলনের কারণে জিলা স্কুলে মঙ্গলবার বার্ষিক পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়েছেন। জেলা প্রশাসনের কার্যালয়ে অভিযোগ জানানো হলেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে একই দিনে সরকারি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বানে নো-ওয়ার্ক কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে নবম গ্রেডসহ চার দফা দাবিতে বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত হচ্ছে। চলতি বছরের বার্ষিক পরীক্ষার সময়সূচির মধ্যে এই কর্মসূচির কারণে জিলা স্কুলের শিক্ষার্থীরা হঠাৎ করেই পরীক্ষার জন্য প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে পারেননি। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অনুযায়ী বাস বা ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সময় ধরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেও আচমকাই পরীক্ষা বন্ধ হওয়ায় মানসিকভাবে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অভিভাবকরা বলেন, শিক্ষকেরা আন্দোলন করবেন, কিন্তু শিক্ষার্থীদের ওপর তা প্রতিফলিত করা উচিত নয়।

যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল, তবে শিক্ষক আন্দোলনের কারণে পর্যাপ্ত পরীক্ষক না থাকায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, সরকারি বালিকা বিদ্যালয়ে অল্পসংখ্যক শিক্ষক ও কর্মচারীর মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক জানান, আন্দোলনের মধ্যে থেকেও পরীক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে এবং কিছু শিক্ষক এই কাজে সহযোগিতা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট