1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

হাদি হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

কাজী শাহেদুস সালাম
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে হাদি ও এরশাদের ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে নতুন করে ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি শক্তি কোনোভাবেই গণতান্ত্রিক উত্তরণ সহজ হতে দিতে চায় না।

তিনি আরও বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, একইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়েও সবাইকে সক্রিয় হতে হবে। তার দাবি, আগের সময়ে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ দেখা যায়নি; সেই অস্ত্রই এখন গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

মিছিল-পূর্ব সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন দলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্য নেতারা। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল।

সমাবেশ শেষে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা মোড় ও জেল রোড ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট