1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন এপ্রিলের শেষে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যশোর ইনস্টিটিউট নির্বাচনে জয়ী হলেন যারা

ডেভিল হান্ট ফেজ-২ যশোরে ৫ জন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে সাইবার ইনভেস্টিগেশন সেলের সহায়তায় তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী।

আটকরা হলেন— যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও পাকদিয়া গ্রামের হোসেন আলী, চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর গ্রামের সাইফুর রহমান অভি এবং চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।

ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে সোমবার রাতে পৃথক অভিযানে যশোর জেলা পুলিশ ১৯ জনকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট