1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্রমণ ভিসা স্বাভাবিক না হওয়ায় বেনাপোলে কমছে যাত্রী চলাচল শেকৃবির পিএইচডি প্রথম সেমিস্টারে কৃতিত্ব দেখালেন যশোর মণিরামপুরের সন্তান বিএম আলমগীর কবীর পুলিশ সপ্তাহ-২০২৬ এ সম্মাননা পেলেন পিবিআই যশোরের এসআই আলমগীর হোসেন যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা চালুর দাবিতে কর্মবিরতি যশোরে মাদ্রাসাছাত্রকে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগ, আটক ১ চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিল ‘চৌগাছা পরিবার’ প্রতিমন্ত্রীর নির্দেশে যশোরে নিখোঁজ স্কুলছাত্রী বৈশাখী উদ্ধার যশোর উপশহর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি

স্ত্রী হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে রাখার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাড়ির সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বগুড়া সদর উপজেলার নুরইল মধ্যপাড়া গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম মারুফা আক্তার। তিনি পীরগাছা গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই নিহতের স্বামী মুকুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, দাম্পত্য কলহের জেরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করে জানান, টিকটক ভিডিও করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মারুফা আক্তার ও মুকুল মিয়ার বিয়ে হয়েছিল প্রায় ৯ বছর আগে। মুকুল মিয়া পেশায় ঢালাই মিস্ত্রি। টিকটক ভিডিওকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে তিন মাস আগে তারা পুনরায় সংসার শুরু করেন। তাদের একটি ছয় বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।

পুলিশ আরও জানায়, চলতি মাসের ১১ ডিসেম্বর মারুফা তার চাচাতো বোনের বিয়েতে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এ নিয়ে ১৩ ডিসেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে হত্যার ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে।

হত্যাকাণ্ডের পর মুকুল মিয়া থানায় স্ত্রীর নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তদন্তের ধারাবাহিকতায় মরদেহ উদ্ধার ও ঘটনার তথ্য বেরিয়ে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট