1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

যশোরে বাসাবাড়ির মালামালবোঝাই মিনি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে বাসাবাড়ির মালামাল ভর্তি একটি মিনি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকার আড়িয়ারকুঠি গুছিডাঙা গ্রামের আব্দুল হাই মণ্ডলের ছেলে ফরিদুল ইসলাম এবং একই এলাকার আরিফ হোসেনের ছেলে দুলাল।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে যশোর শহরতলীর খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে ঢাকা মেট্রো-ন ১২-৪৪৮২ নম্বরের একটি বাসাবাড়ির মালামালবোঝাই মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে পিকআপের ভেতরে থাকা একটি খাটের মধ্যে লুকিয়ে রাখা একটি বস্তা জব্দ করা হয়। পরে বস্তাটি খুলে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করে পুলিশ।

এ সময় পিকআপটির চালক জাহিদ হোসেন ও হেলপার পারভেজ ইসলাম আপেলকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ‘ট্রাক লাগবে’ নামের একটি অ্যাপের মাধ্যমে গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। মালিকের নির্দেশ অনুযায়ী ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে মালামাল লোড করা হয়। মালামালগুলো একজন ব্যক্তি তার বোনের বাড়িতে পৌঁছে দেবেন—এমন তথ্য জানানো হলে তারা যশোরে আসেন।

ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু হাসান জানান, প্রাথমিক তদন্তে চালক ও হেলপার মাদক পাচারের সঙ্গে জড়িত নন বলে জানা গেছে। পিকআপে থাকা আটক দুইজনই মূলত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া এই গাঁজার চালানের সঙ্গে আরও তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট