1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম যশোরে আদালতের রায়ের পরও জমি বুঝে পাননি বাদীপক্ষ, দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তারা ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি ছেড়ে আসে।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকেই সেখানে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন।

দলটির নেতা-কর্মীদের কাছে এই প্রত্যাবর্তন একটি প্রতীকী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থানের পর তারেক রহমানের ফিরে আসাকে তারা নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট