1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মশিউর রহমান পিয়ালের ইন্তেকাল, শোক জানিয়েছে নাগরিক ঐক্য যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র

যশোরে কুপিয়ে মুদি দোকানদার হত্যা, পরে অভিযুক্তকে গণপিটুনিতে হত্যা—দুজনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬৭২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রফিকুল ইসলাম (৫০) ও পলাশ (৩৪)। রফিকুল ইসলাম পেশায় একজন মুদি দোকানদার ছিলেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রফিকুল ইসলাম বাইসাইকেলযোগে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে চৌগাছা থানাধীন শলুয়া কলেজের সামনে পৌঁছালে পলাশ তাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে রফিকুলের মাথা ও মুখমণ্ডলে মারাত্মক জখম হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম মারা যান।

এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত পলাশকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
নিহত রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি গ্রামের বাসিন্দা এবং তবজেল মল্লিকের ছেলে। অপরদিকে পলাশ একই এলাকার বাসিন্দা এবং মেলো মল্লিকের ছেলে।

ঘটনার পেছনে পূর্ব শত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট