1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্রমণ ভিসা স্বাভাবিক না হওয়ায় বেনাপোলে কমছে যাত্রী চলাচল শেকৃবির পিএইচডি প্রথম সেমিস্টারে কৃতিত্ব দেখালেন যশোর মণিরামপুরের সন্তান বিএম আলমগীর কবীর পুলিশ সপ্তাহ-২০২৬ এ সম্মাননা পেলেন পিবিআই যশোরের এসআই আলমগীর হোসেন যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা চালুর দাবিতে কর্মবিরতি যশোরে মাদ্রাসাছাত্রকে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগ, আটক ১ চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিল ‘চৌগাছা পরিবার’ প্রতিমন্ত্রীর নির্দেশে যশোরে নিখোঁজ স্কুলছাত্রী বৈশাখী উদ্ধার যশোর উপশহর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি

স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন

আসিফ সেতু
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সাদ্দামের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক মর্মান্তিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত এ জামিন আদেশ দিয়েছেন।

জানা যায়, জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। সম্প্রতি তার স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রের মৃত্যুর ঘটনায় তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য কারাগারের গেটে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল মঞ্জুর না হওয়ায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ সেখানে আনা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগে শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থানে তাদের নয় মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহও পাওয়া যায়।

পুলিশ ও পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী, মানসিক চাপে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট