1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা। শুক্রবার (৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৮টায় শহরের দড়াটানা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির দাবি, সাম্প্রতিক এক কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। একই ঘটনায় ঝুমা ও শান্তা নামে দুই নারী কর্মীকে পুলিশ বুট দিয়ে লাথি মেরেছে বলে অভিযোগ করা হয়। এসব ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি যশোরের দড়াটানা ভৈরব মঞ্চ এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা কোতোয়ালী থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার বিচার নির্বাচনের আগেই নিশ্চিত করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বক্তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের আচরণ ছিল অগ্রহণযোগ্য। এই ধরনের আচরণের বিরুদ্ধে তারা রাজপথে থাকার ঘোষণা দেন এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার মুখপাত্র সাঈদ সান, সদস্য সচিব বিএম আকাশ, আহ্বায়ক শাহেদ মো. রিজভী, মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল, যুগ্ম সদস্য সচিব সুমাইয়া তাবাচ্ছুম খান, সহ-মুখপাত্র ফাতেমা বিনাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট