1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যশোর উপশহরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ মশিউর রহমান পিয়ালের ইন্তেকাল, শোক জানিয়েছে নাগরিক ঐক্য যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন

যশোরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী কারবারি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

যশোরের কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক নারীর নাম নাসিমা বেগম (৪৫)। তিনি খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলা মেইন রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত হাবিবুর রহমান তালুকদার এবং মাতার নাম পিয়ারা বেগম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ের দক্ষিণ পাশে সড়কে অভিযান চালানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে যশোরগামী ‘ঢাকা মেট্রো জ-১১-১৩১৯’ নম্বরের অয়ন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা নাসিমা বেগমের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট