1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

আসিফ সেতু
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪২৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরে সামাজিক সংগঠন “আমার আগে আমরা”-এর উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ছোট শেখহাটি ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, মুরুব্বি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজনে মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।

অনুষ্ঠানে “আমার আগে আমরা” সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. এজাজ হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর, সিনিয়র সহ-সভাপতি এস. এম. মনজুরুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন টনি, সিনিয়র কার্যনির্বাহী সদস্য হাফেজ মাওলানা মো. হেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো. মামুন, শাহান শাহরিয়ার ও হাসিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আলেম সমাজ উপস্থিত ছিলেন।

ইফতার শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সকল মানুষের কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি সংগঠনের প্রধান উপদেষ্টা ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সুস্থতা, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট