1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তির জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, জঙ্গলবাধাল গ্রামের বাসিন্দা বিশ্বেশ্বর বসুর কাছে একই এলাকার তবিবার রহমান এবং আরবপুর ইউনিয়ন যুবলীগের এক যুগ্ম আহ্বায়ক মীর ফিরোজ হোসেন গত প্রায় ১৫ দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা জঙ্গলবাধাল মৌজার বিভিন্ন দাগের মোট ৫৯ শতক জমি জোরপূর্বক দখল করে তাকে বেদখল করে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি নিজের জমিতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেয় এবং আবারও চাঁদা দাবি করে। এ সময় চাঁদা না দিলে জমিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়। পাশাপাশি পুনরায় জমিতে গেলে মারধর, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিশ্বেশ্বর বসু বলেন, অভিযুক্তদের ভয়ে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি আইনি সহায়তার জন্য থানায় আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে এর আগে গত ১২ মার্চও কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছিল বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট