1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে ধ’র্ষ’ণ অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ, ১০ লাখ টাকার ‘ব্ল্যা’কমেইল’ দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে এক নারী সংবাদ সম্মেলন করে এক ব্যক্তির বিরুদ্ধে প্রেমের সম্পর্কের আড়ালে প্রতারণা, ‘ধ’র্ষ’ণ ও হ’ত্যা’চেষ্টার অভিযোগ তুলেছেন। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। ওই নারী যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে যান এবং একটি হোটেলে অবস্থান করেন। পরে বিয়ের বিষয়ে চাপ দিলে ফয়সাল বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ২০২৫ সালের ১৫ মে তিনি কোতোয়ালি থানায় ধ’র্ষ’ণ মামলা দায়ের করেন।

নারীর অভিযোগ, মামলা করার পর ফয়সাল তাকে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে ফয়সাল ও তার পরিবারের সদস্যরা তাকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে চাপ দেন। এতে রাজি না হলে তাকে জোরপূর্বক বিষ পান করানো হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে রাখা হলে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সুস্থ হয়ে গত ১১ সেপ্টেম্বর তিনি হ’ত্যা’চেষ্টার অভিযোগে আরেকটি মামলা করেন।

তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই নারী কিছু ক্ষেত্রে অসংলগ্ন বক্তব্যও দেন বলে উপস্থিত সূত্রে জানা গেছে।

অন্যদিকে, অভিযুক্ত ফয়সালের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ফয়সালের ভগ্নিপতি ও ব্যবসায়ী আইয়াজ উদ্দিন রিপন দাবি করেন, ওই নারী কথিত অভিযোগ তুলে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন। তার ভাষ্য, টাকা দাবির একটি ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও আপত্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট