1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, নারী হাজতিকে ফুল দিলেন কারাগারের জেলার যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩ মেয়ের মৃত্যুর মামলা করায় মাকে ছুরিকাঘাত নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত? মনিরামপুরে ৯ টাকার চারা রোপণে খরচ দেখানো হয়েছে ৫০০ টাকা NPJA বাংলাদেশ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ

যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের শেখহাটী এলাকার একটি বাসাবাড়িতে পরিচালিত ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল মধু উৎপাদন ও বাজারজাতের অভিযোগে প্রতিষ্ঠানের মালিক শাহাবুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে ভেজাল মধু উৎপাদনের তথ্যের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিম উপায়ে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল।

এ সময় কারখানা থেকে বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এছাড়া কালোজিরা, সাদাসিরা সহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে মোড়কজাত করে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। গুঁড়াজাত উপকরণ তৈরির জন্য বিপুল পরিমাণ কাঁচামালও উদ্ধার করা হয়। এমনকি কাসুন্দি তৈরির জন্য সংরক্ষিত পুরোনো আম ব্যবহারের আলামতও পাওয়া গেছে।

অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস। এ সময় যশোরের সহকারী পরিচালক আবুল সোহেল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও একই প্রতিষ্ঠানে একাধিকবার অভিযান চালানো হয়েছিল। পূর্বে তিনটি মামলা দায়ের এবং একবার জরিমানা করা হলেও এবার সরাসরি কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট