1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে সাত মাস বয়সী শিশু আন নাসরের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো বিশেষ উপহার ঘিরে আনন্দ ও আবেগের পরিবেশ তৈরি হয়েছে তার পরিবারে। শিশুটির বাবা-মা বলছেন, ঘটনাটি তাদের কাছে অবিশ্বাস্য ও স্মরণীয় এক অভিজ্ঞতা।

গত ২৭ এপ্রিল যশোর সফরের সময় একটি মানবিক মুহূর্তের সৃষ্টি হয়। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ফেরার পথে রাস্তার পাশে মায়ের কোলে ফুল হাতে দাঁড়িয়ে থাকা শিশুটিকে নজরে আনেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা প্রটোকল থাকা সত্ত্বেও তিনি গাড়ি থামিয়ে শিশুটির কাছে যান।

এ সময় শিশুটির মা আফরোজা খাতুন নীলিমার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিশুটিকে কোলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে তাদের সঙ্গে ছবি তুলে বিদায় নেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে শিশুটির হাতে ফুল দেখে আবেগাপ্লুত হয়ে তার জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মাধ্যমে সেই উপহার পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন শিশুটির বাড়িতে গিয়ে উপহার সামগ্রী হস্তান্তর করেন।

মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগ শিশুদের প্রতি তার আন্তরিকতার প্রতিফলন।

শিশুটির মা আফরোজা খাতুন নীলিমা জানান, সাধারণ পরিবারের জন্য এমন সম্মান অত্যন্ত বড় প্রাপ্তি। অন্যদিকে, শিশুটির পিতা সাজেদুর রহমান পাপ্পু বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পাওয়া তাদের জন্য এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট